ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ুকে আটক করেছে। 

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ০৮:৪৩:১৮ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে নজিপুর পৌর সভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে  ছয়জন জুয়াড়ুকে আটক করেছে। পত্নীতলা থানা  সূত্রে জানা গেছে মাদক বিরোধী  অভিযানে অবৈধ জুয়া খেলার সময় ছয় জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলো-  নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন (৪৯),  আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২) ও মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন (৫২)।

এসময় পুলিশ জুয়া খেলার ২৬৬৮০ টাকা সহ খেলার ৫২টি কাড  জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে  বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad