ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

মাকে মৃত দেখিয়ে ওয়ারিশানদের বঞ্চিত করে ব্যাপক প্রতারনা।

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ০৮:১০:৪৩ পিএম

বিশেষ প্রতিনিধি নেত্রকোনা : সদর উপজেলার ৩ নম্বর ঠাকুরাকোনা ইউনিয়নের বাড়ইডহর গ্রামে রাহুত বাড়ীতে উত্তোরাধীকারদের মধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে উক্ত অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা যায় যে,ছেলে অসীম রাহুত কর্তৃক জীবিত মাকে মৃত দেখিয়ে ও একাধিক বৈধ ওয়ারিশানের তথ্য গোপন করে খারিজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে।

ওই খারিজের ভিত্তিতে পারিবারিক ৪২ শতাংশের একটি পুকুর বিক্রি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় খারিজ বাতিল চেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোনা সদর বরাবর আবেদন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, মৃত অনিল রাউতের ছেলে অসীম রাউত ওয়ারিশান সনদ গ্রহণের সময় জীবিত মা গীতা রাউতকে মৃত দেখান।

একই সঙ্গে ভাই অঞ্জন রাউত, ভাতিজি অন্তরা রাউত ও ভাবী মিশু রাউতের নামও ওয়ারিশ সনদে অন্তর্ভুক্ত করা হয়নি । পরবর্তীতে ওই সনদের ভিত্তিতে খারিজ সম্পন্ন করে তাতিয়ে মৌজার বি.আর.এস. খতিয়ান নং–১৮০৮, দাগ নং–১৫৯৫-এর ৪২ শতাংশ আয়তনের পারিবারিক পুকুর বিক্রি করা হয়।

ভুক্তভোগীদের দাবি, তথ্য গোপনের কারণে প্রকৃত উত্তরাধিকারীরা তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ওয়ারিশান সনদের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিতর্কিত খারিজ বাতিল এবং সকল বৈধ ওয়ারিশানদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad