আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সুনামধন্য নারী উদ্যোক্তা সৃষ্টির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেফ গ্রুপ অব স্যানি-মার্ট কোম্পানীর নতুন প্রধান কার্যালয় এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
রবিবার ( ৫ই জুলাই) বিকালে ডোমার পৌর এলাকার বনওয়ারী মোড়ের অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে নতুন প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষনা করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। পরে পৌরসভা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
কোম্পনীর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রভাষক আবু আছাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ নুরেল হক, গ্রিন ল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হানিফ সরকার, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, এমসিজিএল প্রজেক্ট ল্যাম্প হাসপাতালের সমন্বয়কারী মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্যানি-মার্ট কোম্পানীর কিাশোরী ও নারী উদ্যোক্তা স্মৃতি রানী রায়, মঞ্জুরী রানী রায়, সুমিত্রা রানী, মৌসুমী রায় তমা তারা তাদের সফলতার গল্প অতিথিদের মাঝে উপস্থাপন করেন। সেফ গ্রুপ অব স্যানি-মার্ট কোম্পানীটি ২০১৬ সালে যাত্রা শুরু করে।
সফলতার সাথে কিশোরী ও নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে এসএসএন স্যানিটারী ন্যাপকিন উৎপাদন ও বিপণনের মাধ্যমে গ্রামীন এলাকায় নারীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভুমিকা রেখে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। অত্র কোম্পানীর মাধ্যমে গ্রামীণ নারী ও কিশোরীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে এমনটি মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শায়লা সাঈদ তন্বী।
আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৫
