ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

Anima Rakhi | আপডেট: ০২ জুলাই ২০২৬ - ০৫:২৩:০৩ পিএম

ডেস্ক নিউজ : ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় হজযাত্রীদের যেসব তথ্য ও কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, সেই বিষয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

পত্রে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, হজযাত্রার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি- উভয় মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য জমা দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কিউটিভি/অনিমা/০২ জুলাই ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad