ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

কঠিন লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধোনা করছে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ১৯ জুন ২০২৬ - ০৫:০৮:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ১৯৬ রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। প্রথম ২ ওভারেই ৩৩ রান তোলা বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছে ৭২ রান। আউট হওয়া তানজিদ তামিম করেছেন ১৫ বলে ৩০ রান। সৌম্য ৮ বলে করেন ১৫।

বর্তমানে বাংলাদেশের রান ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০।  ২০ বলে ৩৫ রান করে ফিরলেন পারভেজ ইমন। সাইফ ৩২ বলে ৪০ রান। 

রান তাড়ায় তানজিদ তামিম ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন বাংলাদেশকে। প্রথম ওভারে ২ চার হাঁকান তামিম। দ্বিতীয় ওভারে আসে ২ ছক্কা ও ১ চার। ওভারের দ্বিতীয় বলে তামিম ছক্কা হাকানোর পর শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকান সাইফ হাসান। প্রথম ২ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩৩ রান।

তৃতীয় ওভারের পর চতুর্থ ওভারে চার হাকানোর পর বোলার ম্যাট রেনশকে উইকেট ছুড়ে দেন তামিম। স্টাম্প বরাবর স্লোয়ার ডেলিভারিটি শক্ত হাতে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। এর আগে ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তামিম।

এরপর পঞ্চম ওভারে আসে ১৭ রান। ওভারের প্রথম বলেই স্পেন্সার জনসনকে ছক্কা হাঁকান সাইফ। শেষ ৩ বলের ২টাতেই চার মারেন সৌম্য সরকার। ষষ্ট ওভারের তৃতীয় বলে পয়েন্ট অঞ্চল দিয়ে আরও এক চার আসে সৌম্যের ব্যাট থেকে। সপ্তম ওভারের ৫ম বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার।

কিউটিভি/অনিমা/১৯ জুন ২০২৬,/বিকাল ৫:০৬

▎সর্বশেষ

ad