ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

superadmin | আপডেট: ১০ জুন ২০২৬ - ০৩:১২:২২ পিএম

ডেস্কনিউজঃ ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে শহরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সানকিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

এদিকে, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনটিও কেওয়াটখালি এলাকায় লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এতে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের ৯টি বগি চলে এসেছে। একটি বগি আটকা পড়ে আছে। সেটি উদ্ধারে কাজ চলছে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিপুল/১০.০৬.২০২৬/বিকাল ৩.০৮

▎সর্বশেষ

ad