ইরান পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, ইতিবাচক ট্রাম্প

superadmin | আপডেট: ০৩ জুন ২০২৬ - ০৫:৪৮:১৬ পিএম

ডেস্কনিউজঃ ইরানকে ঘিরে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি জানান, চলমান আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত ইতিবাচক ফল আসবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে বলেও জানান তিনি।

ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তারা ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে আশাবাদও ব্যক্ত করেছেন ট্রাম্প।

বিপুল/০৩.০৬.২০২৬/বিকাল ৫.৪২

▎সর্বশেষ

ad