ব্রেকিং নিউজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার

Ayesha Siddika | আপডেট: ৩০ মে ২০২৬ - ০৪:৩৭:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : কানাডার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় তারকা বায়ার্ন মিউনিখের ফুলব্যাক আলফনসো ডাভিস। চোট সমস্যা থাকলেও তাকে দলে রেখেছেন কোচ। চোট সংক্রান্ত উদ্বেগ থাকার পরও সেন্টার-ব্যাক মইজে বম্বিতোও আলফি জোন্স এবং ফরোয়ার্ড প্রিমিজ ডেভিডকেও স্কোয়াডে রেখেছেন কোচ মার্চ। তারা সবাই মৌসুমের শেষ দিকে পাওয়া চোট থেকে দ্রুত সেরে ওঠার চেষ্টা করছেন।

এই চারজনের সঙ্গে নিয়মিত মুখ যেমন ফরোয়ার্ড জোনাথন ডেভিড এবং মিডফিল্ডার স্টিফেন এউসতাকিয়ো-ও স্কোয়াডে রয়েছেন।

কানাডার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডেইন সেন্ট ক্লেয়ার (ইন্টার মায়ামি), মাক্সিম ক্রেপো (অরল্যান্ডো সিটি), ওয়েন গুডম্যান (ক্রিস্টাল প্যালেস);

ডিফেন্ডার: অ্যালেস্টার জনস্টোন (সেল্টিক), ডেরেক কর্নেলিয়াস (মার্শেই), রিচি লারেয়া (টরেন্টো এফসি), নিকো সিগুর (হাইদুক স্প্লিত), জোয়েল ওয়াটারম্যান (শিকাগো ফায়ার), লুক দ্য ফুজরোল (ফুলহ্যাম), মইজে বম্বিতো (ওজিসি নিসে), আলফনসো ডাভিস (বায়ার্ন মিউনিখ), আলফি জোন্স (মিডলসব্রো);

মিডফিল্ডার: স্টিফেন এউসতাকিয়ো (এলএএফসি), ইসমাইল কোনে (সাসুওলো), টেইজন বুকানন (ভিয়ারিয়াল), মাতেও শোয়িনিয়ের (এলএএফসি), আলী আহমেদ (নরিচ সিটি), নাথান সালিবা (আন্ডারলেখট), জেকব শাফেলবার্গ (এলএএফসি), লিয়াম মিলার (হাল সিটি), মার্সেলো ফ্লোরেস (টাইগ্রেস), জোনাথন অসোরিও (টরেন্টো এফসি);

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড (জুভেন্টাস), কাইল লারিন (সাউদাম্পটন), তানি ওলুয়াসেয়ি, প্রমিস ডেভিড (ইউনিয়ন সেন্ট-জিলোজ)।এবারের বিশ্বকাপে স্বাগতিক কানাডা আছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। 

 

 

আয়শা/৩০ মে ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad