পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২৬ - ১০:৫১:০৮ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুর ১টার দিকে  পলাশপুর জোন সদরে অসহায়দের মাঝে জোনের উদ্যােগে  আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  অনুষ্টানে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তায় ১ টি দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ১ জন দরিদ্র নবম শ্রেণীর শিক্ষার্থীকে  শিক্ষা উপকরণ ও পোষাক তৈরীর জন্য আর্থিক অনুদান, ৪ টি অসহায় পরিবারকে গৃহ নির্মানের জন্য ৬.৫ বান্ডেল ঢেউটিন উপহার প্রদান,  ৫ টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রীর উপহার প্রদান করা হয়।

এছাড়াও ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১৬ বস্তা সিমেন্ট প্রদান, ১ টি এতিমখানা ছাত্রদের জন্য ১০০ কেজি চাউল প্রদান এবং ২টি যাত্রী/কৃষক ছাউনী নির্মাণের জন্য ১৫,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৯৩,২৫০/- (তিরানব্বই হাজার দুইশত  পঞ্চাশ) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ৬টি পাহাড়ি পরিবার, ৫ টি বাঙ্গালী পরিবার এবং ৪ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। উক্ত ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

 

 

আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad