ডেস্কনিউজঃ বরিশালসহ দেশের ১০ জেলায় মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে ৯ জুন রাত ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
বিপুল/০৯.০৬.২০২৬/রাত ৯.৪৬
