
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দ্বিতীয় লেগে ২- ১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ১ গোলে পিছিয়ে থাকায় বাদ পড়ে বার্সেলোনা।
ম্যাচ শেষে স্বাগতিক সমর্থকদের লক্ষ্য করে রাফিনিয়া ইঙ্গিত করেন, পরের রাউন্ডে তারা হেরে যাবে। পরে ওই কাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
‘ওই অঙ্গভঙ্গির জন্য আমি ক্ষমা চাইছি, এটা আমার মূল্যবোধ ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। গতরাতে (মঙ্গলবার-১৪ এপ্রিল) আমাকে অসম্মান করছিল— এমন একজন সমর্থককে জবাব দিতে গিয়ে উত্তেজক পরিস্থিতিতে এটা ঘটে গেছে।’ ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন রাফিনিয়া। তার মতে, ম্যাচ পরিচালনায় একাধিক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল।
রাফিনিয়া বলেন, তার দৃষ্টিতে বিষয়টি ছিল ‘ডাকাতির মতো’, এবং শুধু এই ম্যাচেই নয়, প্রথম লেগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে তার দল। ‘আমি যতটুকু বুঝি, এটা ছিল ডাকাতি … শুধু এই ম্যাচটাই নয়, প্রথম লেগেও।’
রাফিনিয়া বলেন, তার কাছে রেফারিং অত্যন্ত নিম্নমানের মনে হয়েছে এবং বিশেষ করে দ্বিতীয় লেগে নেওয়া কিছু সিদ্ধান্ত একেবারেই অবাক করার মতো। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বার্সেলোনা জিতে যেতে পারে— এই আশঙ্কা থেকেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা।
‘আমার মনে হয়, রেফারিং খুবই বাজে হচ্ছে। তিনি (দ্বিতীয় লেগের রেফারি) যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, তা অবিশ্বাস্য। আমি সত্যিই বুঝতে চাই, বার্সেলোনা এসে জিতে যাবে, এই নিয়ে তারা এতটা ভীত কেন।’
আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১১:২৪






