ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ায় ফিফার শাস্তির মুখে স্পেন

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ১১:০৫:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : মিশরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের সমর্থকদের আচরণ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, যার ফলে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় এসেছে।

গত ৩১ মার্চ রাতে অনুষ্ঠিত ম্যাচে মিশরের মিডফিল্ডার হামদি ফাতহি লাল কার্ড পেলে তাদের দল ১০ জনে পরিণত হয়, কিন্তু তাও স্পেন সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে খেলা চলাকালীন স্প্যানিশ সমর্থকদের একটি অংশ মুসলিমবিদ্বেষী স্লোগান দিতে থাকে, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

স্টেডিয়াম কর্তৃপক্ষ একাধিকবার জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দিয়ে দর্শকদের এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও তা উপেক্ষা করা হয়। বিরতির সময়ও একই ধরনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। এ ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, তারা সব ধরনের বর্ণবাদ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে। অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেছেন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা ম্যাচের ভিডিওসহ বিভিন্ন প্রমাণ পর্যালোচনা করে স্পেনের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য শাস্তির মধ্যে জরিমানা, দর্শকশূন্য মাঠে খেলা বা সংশ্লিষ্ট স্টেডিয়াম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত থাকতে পারে। এদিকে, ম্যাচ চলাকালে হওয়া ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনায় বার্সেলোনার স্থানীয় পুলিশও তদন্ত শুরু করেছে। একই সঙ্গে স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল ধর্ম নিয়ে করা কটূক্তিকে ‘অজ্ঞতা ও বর্ণবাদের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad