ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘বিশ্বকাপ না খেলে দৃষ্টান্ত রাখলাম, জানিয়ে দিলাম মেরুদণ্ড আছে’

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০৮:৫১:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতের উগ্রপন্থী হিন্দুদের হুমকির মুখে শেষ পর্যন্ত আইপিএলে থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজের এই ইস্যুতেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশ প্রায় ৩৩০ কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া করেছে। দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এমনটি বলেছেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সম্প্রতি বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ইস্যু যখন তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়। অপমান, তুচ্ছ করার জবাব যে আমরা দিতে পারি এর ভালো দৃষ্টান্ত রাখলাম। তাদের মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে জিনিস আছে। এটা আপনার কাছে অর্জন না?’

শেষ মুহুর্তে বিশ্বকাপে না যাওয়ায় ধারণা করা হয়েছি বাংলাদেশকে আর্থিক জরিমানা দিতে হতে পারে; হতে পারত কোনো শাস্তি। কিন্তু তেমন কিছু হয়নি। এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, ‘সেই সময়ে যেসব কথা বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়তে হবে। কই ক্ষতির মুখে পড়ছে? বিদেশি দলগুলো বাংলাদেশে এসে ক্রিকেট খেলছে না?’

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad