ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

২০৩০ বিশ্বকাপেও আনচেলত্তির অধীনেই খেলবে ব্রাজিল!

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০৬:০৩:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : গত মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একটিতে হার ও অপরটিতে জয়ের পরও বোর্ড কোচের ওপর আস্থা রেখেছে। কর্মকর্তারা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অতীতে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ব্যাপক সাফল্য পাওয়া এই ইতালিয়ান কোচ এখন পর্যন্ত ব্রাজিল দলের হয়ে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৪টি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং বাকি ৬টি ছিল প্রীতি ম্যাচ। এই পারফরম্যান্সের মাধ্যমে আনচেলত্তি বোর্ডের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন এবং তাই তিনি জাতীয় দলের দায়িত্বে বহাল থাকছেন।
 
জর্জে ভালদানোর অনুষ্ঠান ‘উনিভার্সো ভালদানো’তে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছি, কারণ এটি একটি নতুন কাজ যা আমি সত্যিই উপভোগ করছি।’এই চুক্তি স্বাক্ষর হলে ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের ভার এই ইতালিয়ান কোচের কাঁধেই থাকবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে ১০ ম্যাচে আনচেলত্তি ৫টি জয় এনে দিয়েছে। তার দল হেরেছে ২টি ম্যাচে। বাকি ৩ ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে এই ইতালিয়ানের পরিচালনায় ৪ ম্যাচের দুটিতে (প্যারাগুয়ে, চিলি) জিতেছে ব্রাজিল, বাকি ২ ম্যাচের মধ্যে ইকুয়েডরের বিপক্ষে ড্র করলেও হেরে গেছে প্যারাগুয়ের বিপক্ষে। 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া, সেনেগাল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আনচেলত্তির দল জিতলেও হেরেছে জাপান ও ফ্রান্সের বিপক্ষে। তিউনিসিয়ার বিপক্ষে বাকি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad