ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০৬:০০:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দেওয়া ১০টি দাবি যুক্তরাষ্ট্র ও ইসরাইল মেনে নেওয়ায় থেমেছে যুদ্ধ। রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের ‘চরম ব্যর্থতা’ হিসেবে দেখেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। খবর আনাদালু এজেন্সি

তিনি বলেন, ‘আরও আক্রমণাত্মক হওয়া, আরও শক্ত অবস্থান নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লেখা এবং ‘জয় খুব কাছেই’—এই ধরনের সব বক্তব্য আবারও ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এই একমুখী, আক্রমণাত্মক ও উসকানিবিহীন হামলার কৌশলও একইভাবে ব্যর্থ হয়েছে। জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে।

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ‘দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে’ সম্মত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এসব হামলায় ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৬

▎সর্বশেষ

ad