ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে মুম্বাইকে হারাল রাজস্থান

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০১:৩০:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিলে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি আশানুরূপ উত্তেজনাপূর্ণই হয়েছে। দর্শকরা দারুণ উপভোগ করেছেন দুই দলের লড়াই। তবে বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে এক ইনিংস ১১ ওভারে নামিয়ে আনা হয়।

ম্যাচের শুরুতেই রাজস্থানের তরুণ বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী দারুণ আগ্রাসী ব্যাটিং দেখান। ইনিংসের দ্বিতীয় ওভারে মুম্বাইয়ের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই লং-অন থেকে ছক্কা মারেন মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটার। তার সেই শট দেখে বুমরাহও মুগ্ধ হয়ে হাসি ছড়ান।

এরপর সূর্যবংশী ও তার সঙ্গী যশস্বী জয়সওয়াল একাধিক সিঙ্গেল নিয়ে খেলা চালিয়ে যান। বুমরাহর একটি স্লোয়ার বলকে মিডউইকেট দিয়ে আরও একটি বিশাল ছক্কা হাঁকান সূর্যবংশী। বুমরাহর ওই ওভার থেকে আরও ১৪ রান যোগ হয় রাজস্থানের স্কোরবোর্ডে।

এই ওপেনিং জুটি মাত্র ২.৪ ওভারে ৫০ রানের জুটি গড়ে, তাদের আগ্রাসী ব্যাটিংয়ের কাছে মুম্বাইয়ের বোলাররা বেশ চাপে পড়েন। তবে ১৪ বলে ৩৯ রান করার পর সূর্যবংশী শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার এই দারুণ ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১ চারের মার। আউট হওয়ার আগে সেই ওভারেও তিনি ২টি ছক্কা ও ১টি চার হাঁকিয়েছিলেন।

রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই অলআউট হয়। ফলে রাজস্থান রয়্যালস ২৭ রানে ম্যাচটি জিতে নেয়।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad