ইরানের ইস্পাত খাতের ৭০ শতাংশ ধ্বংস করা হয়েছে: নেতানিয়াহু

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ - ১১:৪৫:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (৩ মার্চ) এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরাইলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমাবর্ষণ করছে।  একে একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও খুইয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা হিসেবে ইস্পাত কারখানায় হামলা চালানো নিষিদ্ধ।  তবে যদি প্রমাণ করা যায় যে সংশ্লিষ্ট স্থাপনাটি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তবেই সেখানে হামলা চালানোর অবকাশ থাকে।  ইসরাইল মূলত এই যুক্তি ব্যবহার করেই ইরানের শিল্প খাতে লক্ষ্যভেদ করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

 

 

আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:৪৩

▎সর্বশেষ

ad