
আন্তর্জাতিক ডেস্ক : ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ‘নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট’ ((মাসুদ পেজেশকিয়ান) যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন। খবর বিবিসি’র।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ভাষণ দেয়ার আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নতুন শাসকগোষ্ঠীর প্রেসিডেন্ট, যিনি তার পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান, তিনি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন! রিপাবলিকান এই নেতা দাবি করেন, হরমুজ প্রণালী ‘খোলা, মুক্ত এবং নিরাপদ’ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। পোস্টে তিনি আরও লেখেন, হরমুজ প্রণালী যখন উন্মুক্ত, বাধামুক্ত ও নিরাপদ হবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। ততদিন পর্যন্ত, আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দেব অথবা, যেমনটা বলা হয়, প্রস্তর যুগে ফেরত পাঠাব!!!এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান লড়াই চালিয়ে যেতে চায়।
আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫২






