ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৬ - ০৮:১৭:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এ কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইআরআইএস দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উসকানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

মেজর জেনারেল হাতামি আরও বলেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭০টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠিয়েছিল।

মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: আলজাজিরা

 

 

আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:১৫

▎সর্বশেষ

ad