
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান তেল ব্যবহারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মের্জ বলেন, আমরা বিশ্বাস করি- এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে।
বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই- এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে। ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি ‘বিরত বা বিভ্রান্ত’ হবে না বলেও উল্লেখ করেন তিনি।
আয়শা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২২






