ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৬ - ০৪:০৬:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে ২৩ লাল কার্ড! এও কি সম্ভব! ঘটনাটি ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের। ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর ম্যাচে এই তুঘলকি কাণ্ড ঘটেছে।

ঘটনার সূত্রপাত আতলেতিকোর গোলকিপার এভারসন ও ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানের হাতাহাতিতে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এরপর সমানে চলে কিল-ঘুসি-লাথি। ফুটবল ম্যাচ বদলে যায় কুংফুতে।

শেষ বাঁশি বাজার পর ক্রুজেইরোর ১২ এবং আতলেতিকোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে লাল কার্ডের রেকর্ড।

এর আগের রেকর্ড ছিল ২২ লাল কার্ডের। ১৯৫৪ সালে পুর্তগুয়েসা ও বোতাফোগোর ম্যাচে দেখানো হয়েছিল ২২ লাল কার্ড।

 

আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad