ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৬ - ০৩:২৯:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হলেও ইরান এখনো ‘ভুল পদক্ষেপ’ নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হলো নিজেকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।’এরদোগান আবারো জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হলো দেশটিকে এই যুদ্ধ থেকে দূরে রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, ‘অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে।’তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার কথাও তুলে ধরেন এরদোগান।  তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি এলে তা মোকাবিলার সক্ষমতা তুরস্কের রয়েছে।

তার ভাষ্যমতে, ‘তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রেই শক্তিশালী ও সক্ষম। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে বাড়িয়ে দেওয়া যে কোনো অপবিত্র হাত আমরা প্রতিহত করতে পারি।’

এরদোগান এই মন্তব্য এমন সময়ে করলো যখন তুরস্ক ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় এমন ঘটনা।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ

 

 

আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad