ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৬ - ০৪:০৭:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে—এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধবিরতির খোঁজ করছি না। আমরা বিশ্বাস করি যে আগ্রাসীকে এমনভাবে জবাব দিতে হবে যেন তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানের ওপর আক্রমণ করার কথা আর কখনো ভাবতে না পারে।’

গালিবাফ আরও বলেন, ইরান ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি, তারপর আবার যুদ্ধ’—এই চক্র ভাঙতে চায়। তার দাবি, এই কৌশল ব্যবহার করে ইসরাইল নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।

সূত্র- আলজাজিরা

 

 

আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad