ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সত্যি কি মাহিকাকে বিয়ে করছেন হার্দিক?

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৬ - ০৩:৫১:৩৯ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বকাপ জয়ের রাতে হার্দিক মাহিকাকে একাধিকবার ‘স্ত্রী’ সম্বোধন করেন। তাই রোববার (৮ মার্চ) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্ক্রিন জুড়ে ছিল এ জুটির ভারত বিজয়ের উদ্‌যাপনের ছবি। নেটদুনিয়ায় এখন এ জুটির ছবি ভাইরাল। ভক্তমহলে চলছে এ জুটি নিয়ে নানা জল্পনা-কল্পনাও।

হাদির্ক-মাহিকা বিয়ে করে ফেলেছেন নাকি বিয়ে করার পরিকল্পনা করছেন ভক্তরা মন্তব্যের ঘরে এমন প্রতিক্রিয়া প্রকাশ করছেন। যদিও বিয়ে নিয়ে এ জুটি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

নাতাশা স্তাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৫ সালে মাহিকার সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন হার্দিক। একাধিক অনুষ্ঠানে এ জুটিকে একসঙ্গে উপস্থিত হতে দেখেন পাপ্পারাজিরা। এদিকে অতীতে একাধিক সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছেন, তার কঠিন সময় পেরিয়ে ভালো সময়ের মুখ দেখার পেছনে পুরো কৃতিত্ব মাহিকার। মাহিকার উপস্থিতি ক্রিকেটারের জীবনে একমাত্র বড় স্বস্তি।
 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মাহিকা শুধু মডেল দুনিয়াতেই নয়, অন্য শাখাতেও আনাগোনা রয়েছে। মার্শাল আর্টে ‘ব্ল্যাক বেল্ট’ বিজয়িনী মাহিকা একজন পেশাদার যোগপ্রশিক্ষক। অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি মনস্তত্ত্ব নিয়েও পড়াশোনা করেছেন তিনি।

 

 

আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad