
ডেস্কনিউজঃ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভ্যুলুশনারি গার্ডসের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তিনটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই সূত্র দাবি করেছে যে, তারা বিশ^াস করছেন প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। তবে এ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আহত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছে ইসরাইল।
এ খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। তবে সেটা অতো বড় কোনো সমস্যা নয়। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে বিনা উস্কানিতে, অবৈধ হামলা বলে আখ্যায়িত করেন। বলেন, এই হামলা চরমভাবে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষায় কারো সহায়তা প্রয়োজন নেই। আমরা আমাদেরকে সুরক্ষা দিতে সক্ষম। তিনি মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ঘাঁটিগুলোতে হামলাকে তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেন।
বিপুল/২৮.০২.২০২৬/রাত ৯.০৪





