ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

ইফতারে রাখতে পারেন মজাদার মাছের চপ, তৈরি করবেন যেভাবে

Anima Rakhi | আপডেট: ১০ মার্চ ২০২৬ - ০১:১৯:০১ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে সবাই চায় মজাদার ও একটু ভিন্ন স্বাদের কিছু খাবার। প্রতিদিনের পেঁয়াজু, বেগুনি বা আলুর চপের বাইরে ইফতারের টেবিলে রাখতে পারেন সুস্বাদু মাছের চপ। মাছ দিয়ে তৈরি এই চপ যেমন সুস্বাদু, তেমনি সহজেই ঘরে বানানো যায়।

মাছের চপ তৈরির উপকরণ

মাছ (সিদ্ধ করে কাঁটা ছাড়ানো) – ২ কাপ
আলু (সিদ্ধ) – ২টি
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি – ২–৩টি
আদা-রসুন বাটা – ১ চা চামচ
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া – আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া – সামান্য
লবণ – স্বাদমতো
ডিম – ১টি
ব্রেডক্রাম্ব – পরিমাণমতো
তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

প্রথমে মাছ ভালোভাবে সিদ্ধ করে কাঁটা আলাদা করে নিন। এরপর একটি পাত্রে মাছের সঙ্গে সিদ্ধ আলু ভালোভাবে চটকে মিশিয়ে নিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, ধনেপাতা, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি থেকে ছোট ছোট বল বা চপের আকৃতি তৈরি করুন। এরপর প্রতিটি চপ আগে ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এতে চপগুলো ভাজার পর মচমচে হবে।

চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে মাঝারি আঁচে চপগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যুতে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এভাবে ঘরেই সহজে তৈরি করতে পারেন মাছের চপ।

অনিমা/১০ মার্চ ২০২৬,/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad