ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কে সেই রহস্যময়ী তরুণী, পরিচয় প্রকাশ্যে

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৬ - ০৮:১০:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত যখন বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক তখনই মাঝেমধ্যে ক্যামেরার ঝলকে ধরা পড়ছিলেন এক রহস্যময়ী তরুণীর। গ্যালারিতে লাল রঙের পোশাক পরে বসেছিলেন সেই তরুণী। উল্লাস করতে দেখা গেছে তাকে। কখনো সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, তো কখনো ঈশান কিশানকে জড়িয়ে ধরছেন। 

পরে যখন বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মত্ত, ঠিক তখনই আবার দেখা গেল তাকে। তবে এবার গ্যালারিতে নয়; ঠিক মাঠের ভেতরে। একবার দেখা গেল, হার্দিক পান্ডিয়া ও ঈশানের নাচের সময় পাশে দাঁড়িয়ে তিনি। সেখানে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। লাল পোশাক পরা তরুণীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবার প্রশ্ন— কে তিনি? কে সেই রহস্যময়ী তরুণী, যাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে উত্তাল?

একটি সূত্র জানায়, সেই তরুণীর নাম অদিতি হুন্ডিয়া। ক্রিকেটার ঈশান কিশানের প্রেমিকা তিনি। খেলা দেখতে গিয়েছিলেন মাঠে। বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে উল্লাসেও মাতেন। সে কারণেই ঈশানের সঙ্গে দেখা যাচ্ছিল তাকে। 

বিশ্বকাপের মাঝেই ঈশান কিশানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছিলেন তার দাদু অনুরাগ পান্ডে। তিনি জানান, দুই পরিবারই এ সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেন, ‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’  

তিনি আরও বলেন, ‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিতে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি, ও একজন মডেল।’জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছান অদিতি। ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে।
তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব অদিতির। একটা সময় পর্যন্ত তাদের যোগাযোগ ছিল শুধু সামাজিক মাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তারা। ঈশান-অদিতির সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনো পরিবারেই। বিয়ের আগে বিশ্বজয়ের মঞ্চে একসঙ্গে উল্লাসে মাতলেন ঈশান-অদিতি।

 

 

আয়শা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad