ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

Anima Rakhi | আপডেট: ০৯ মার্চ ২০২৬ - ০৭:৪০:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। 

সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট তিনটি এমকিউ-নাইন ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের জাম এবং খোরমোজ জেলায় এবং তৃতীয় ড্রোনটি রাজধানী তেহরানের আকাশে ধ্বংস করা হয়। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত উন্নত ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোকে ট্র্যাক করার পর সফলভাবে আঘাত হানা হয়।
 
আইআরজিসির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং যেকোনো ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। 

সূত্র: মেহের নিউজ

অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২৯

▎সর্বশেষ

ad