ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ০৭ মার্চ ২০২৬ - ০৭:২২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা শেয়ার করেছেন। এদিকে আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করার ঘোষণা দিয়েছেন তিনি। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমন বার্তা শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরান ‘তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না’।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’। পোস্টের পরের অংশে ট্রাম্প বলেন, ‘আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!’শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে যদি আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে ইরানও সেখানে হামলা বন্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে কখনো মাথা নত করবে না ইরানের জনগণ।’
বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে-তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।’ইরানের প্রেডিডেন্টের বক্তব্যের পর এমন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

আয়শা/০৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad