ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

Ayesha Siddika | আপডেট: ০৭ মার্চ ২০২৬ - ০৪:২১:২০ পিএম

ডেস্ক নিউজ : সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সহজ ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী লেখার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে ফিরে আসার পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবী (সা.)–এর জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।

তিনি বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্ম নেয় সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার। যেখানে শুধু ধর্মীয় দিক নয়, মানুষের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরার চেষ্টা থাকবে।

তবে তিনি স্বীকার করেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। আসিফ নজরুল জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।

তবে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহর রহমতে এখন আবার পুরোনো সেই ইচ্ছা মনে জাগ্রত হচ্ছে এবং ইনশাআল্লাহ তিনি কাজটি শুরু করবেন।

পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

 

 

আয়শা/০৭ মার্চ ২০২৬,/বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad