ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিকার

Ayesha Siddika | আপডেট: ০৭ মার্চ ২০২৬ - ০৪:১৪:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার আকাশপথ। সে কারণে কয়েকদিন ধরে ভারতের মাটিতে আটকা ওয়েস্ট ইন্ডিজসহ কয়েকটি দল। এমনকি ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন মজা করে তাদের উদ্ধারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিমান পাঠাতে অনুরোধও জানান। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দেশে ফেরার দুয়ার খুলছে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ভারতে আটকা পড়া দলগুলোর জন্য চার্টার বিমানের ব্যবস্থা করছে আইসিসি। বৃহস্পতিবার ভারতের কাছে হেরে সেমিফাইনালে দৌড় থেমেছে ইংল্যান্ডের। তারা মুম্বাই থেকে দেশের বিমান ধরবে আজ (শনিবার) সন্ধ্যায়। এ ছাড়া কলকাতা থেকে ভিন্ন বিমানে ভারত ছাড়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবীয় দলের।
ইংল্যান্ড সরাসরি লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। আর দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ দলও জোহানেসবার্গে যাবে, সেখান থেকে শাই হোপের দল আরেক ফ্লাইটে অ্যান্টিগায় পা রাখবে। উভয় দলই তাদের ফ্লাইট সূচির অপেক্ষায় আছে। রোববার হতে পারে তাদের স্বদেশ প্রত্যাবর্তন। আবার প্রোটিয়া স্কোয়াডে থাকা কেশভ মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে, সেখানে ১৫ মার্চ থেকে কিউইদের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলবে।
গত বুধবার সেমিফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের চেয়েও বেশি সময় ধরে কলকাতায় আটকে আছে ক্যারিবীয় ক্রিকেটাররা। ১ মার্চ তারা ভারতের বিপক্ষে সুপার এইটে হারের মাধ্যমে বিশ্বকাপ যাত্রা শেষ করে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সপ্তাহখানেক সময় ধরেই তারা কলকাতায় আটকে আছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার নিশ্চিত করে, তারা তাদের দলকে দেশে ফেরত নিতে একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে।

অন্যদিকে, উইন্ডিজ তারকা আকিল হোসেন রোনালদোর কাছে আর্জি জানিয়ে মজার একটি টুইট করেন। যেখানে পর্তুগিজ তারকার বিমান দিয়ে উদ্ধারের আহবান জানান তিনি। সামাজিক মাধ্যম এক্স-এ আকিল লেখেন, ‘এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ক্রিশ্চিয়ানোর কাছে আর্জি জানাচ্ছি, তিনি যেন বিমান পাঠান এবং আমাকে উদ্ধার করেন।’ এর আগে রোনালদোও নিরাপত্তা শঙ্কায় ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়ে যান।

 

 

আয়শা/০৭ মার্চ ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad