ব্রেকিং নিউজ

ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল

Ayesha Siddika | আপডেট: ০৩ মার্চ ২০২৬ - ০৭:৫৭:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর হাসপাতালে ভর্তি হওয়া ১৯ জনের স্বাস্থ্য মাঝারি অবস্থায় এবং ২৫৮ জন ভালো অবস্থা আছে। এছাড়া আটজনের স্বাস্থ্য উদ্বেগের মধ্যে রয়েছে এবং চারজনের স্বাস্থ্য পর্যবেক্ষণে রয়েছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর মোট ১ হাজার ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ১২০ জন এখনও হাসপাতালে জরুরি বিভাগে রয়েছেন, বাকিদের চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়েছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে হাসপাতালে ভর্তি ২১ জনের স্বাস্থ্য মাঝারি অবস্থায় এবং ৭৫ জন ভালো অবস্থায় রয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে।

ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

 

 

আয়শা/০৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad