ব্রেকিং নিউজ

স্টারমারের ওপর ক্ষেপলেন ট্রাম্প, কারণ কী?

Ayesha Siddika | আপডেট: ০৩ মার্চ ২০২৬ - ০৩:৫২:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনও আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেয়ায় কিয়ার স্টারমার মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।
টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে দ্য সানকে তিনি বলেন, দেখে খুব খারাপ লাগছে যে সম্পর্কটা স্পষ্টতই আগের মতো নেই। এটা খুবই দুঃখজনক।’ স্টারমার রাজনৈতিক কারণে ইরান যুদ্ধে সমর্থন না দিয়ে মুসলিম ভোটারদের তুষ্ট করছেন এমন অভিযোগ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘হতেও পারে।’
 
যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে স্টারমারের পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিদেশ দেশ থেকে যারা এসে আপনাদের ঘৃণা করে, তাদের আসা বন্ধ করুন।’তিনি আরও বলেন, যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্রের একসময়কার ‘সবচেয়ে ভালো’ ঐতিহাসিক সম্পর্ক এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে, যেটা তিনি কখনও কল্পনা করেননি।
 
দ্য সানকে ট্রাম্প আরও বলেন, ইরানে হামলার ক্ষেত্রে ফ্রান্স ‘চমৎকার’। তারা দুর্দান্ত সব সহায়তা করছে। কিন্তু এক্ষেত্রে যুক্তরাজ্য অন্যান্য দেশ থেকে আলাদা। এর আগে সোমবার (১ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট কিয়ার স্টারমার বলেন, আকাশ থেকে বোমা ফেলে শাসনব্যবস্থা পরিবর্তনে যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে না। এরপরই মূলত যুক্তরাজ্য নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদন মতে, ইরানে হামলার জন্য যুক্তরাজ্য প্রথমে নিজেদের ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে ব্রিটিশ সরকার পরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানের সামরিক স্থাপনায় হামলার জন্য নিজেদের ঘাঁটিগুলো ব্যবহারে অনুমতি দেয়ার কথা জানায়।

তথ্যসূত্র: বিবিসি, দ্য সান

 

 

আয়শা/০৩ মার্চ ২০২৬,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad