
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
তীব্র গোলাগুলির সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানানো হয়েছে।
বর্তমানে এ এলাকায় চিরুনি অভিযান চলছে, যাতে কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে থাকলে তাকে আটক বা নির্মূল করা যায়। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩






