
আন্তর্জাতিক ডেস্ক : ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম নভোস্তি এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি পি-৮এ পসেইডন নজরদারি বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যায়। সাম্প্রতিক দিনগুলোতে এটি ছিল ওই অঞ্চলে এ ধরনের দ্বিতীয় মিশন।
একই সময়ে নর্থরপ গ্রুম্যান নির্মিত একটি এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন আবুধাবি থেকে উড্ডয়ন করে ওমান উপসাগরের ওপর দিয়ে উড়ে যায়। ফ্লাইট পথের তথ্য অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর পোসেইডন বিমানটি চক্কর দেয়, আর ড্রোনটি ইরান সীমান্তের কাছে নজরদারি উড্ডয়ন পরিচালনা করে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। গেল জানুয়ারির শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার উপকূলে আগে যে নৌ উপস্থিতি ছিল তার চেয়ে শক্তিশালী নৌ উপস্থিতি ইরানের কাছে মোতায়েন করা হবে। সবশেষ এসব উড্ডয়ন নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর
আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৩৩






