
আন্তর্জাতিক ডেস্ক : গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্কফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাই সেই ফোর্সটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। গত বছর গঠিত এই ফোর্স নিয়ে বহু সমালোচনা হয়েছিল।গ্যাবার্ড এক বিবৃতিতে বলেন, তিনি ডিরেক্টর’স ইনিশিয়েটিভস গ্রুপের (ডিআইজি) সদস্যদের তার সংস্থার অন্যত্র পুনর্বিন্যাস করেছেন।
রয়টার্সকে যখন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তার আগে দুটি সূত্র গণমাধ্যমটিকে জানায়, কথিত কিছু ভুল পদক্ষেপের পর ডিআইজি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৫






