ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইতিহাস গড়ার পথে আফগানরা

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:০২:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ আফগান তরুণদের সামনে। আর ফাইনালে উঠলে ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকে তাক লাগিয়ে দেবার আরও একটি সুযোগ পাবে তারা।

আজ বুধবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। এই ম্যাচটি আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবে আফগানরা।

আফগানরা যদি আজ জয় পায় তাহলে শুক্রবার ফাইনালে হারারে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে জিতলে ইতিহাস গড়বে তারা। সেমিফাইনালে ওঠার পথে সুপার সিক্সে আফগানরা হারায় আয়ারল্যান্ড ক্রিকেট দলকে।

 

 

খোরশেদ/০৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad