ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

তৌহিদ হোসেন-ইসহাক দার ফোনালাপ

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬ - ০১:০৮:৫৩ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে তারা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছেন। রোববার তৌহিদ-দারের টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছেন এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেন। চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামে সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেন।

 

আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০৮

▎সর্বশেষ

ad