ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার?

Ayesha Siddika | আপডেট: ২৮ জুন ২০২৬ - ০৬:২৭:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে কোচিং স্টাফকে জানিয়েছেন দলের ফিটনেস ট্রেইনাররা। বিশেষ করে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করেননি এই তারকা। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে মাঠে নামানো হতে পারে।  ৎ

এরই মধ্যে নেইমারকে ঘিরে আরেকটি ছোট বিতর্কও তৈরি হয়েছিল। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ডেভিড। পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন।

নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না। এদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র প্রায় নিশ্চিত পছন্দ। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও দলে জায়গার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়া সহজ হবে না।

 

 

আয়শা/২৮ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:২৫

▎সর্বশেষ

ad