ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬ - ১২:৩৫:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করা ব্যাটারদের অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন কুইন্টন ডি কক। এই ফরম্যাটে তিনি হলেন ১১তম ব্যাটার, যিনি এই মাইলফলক স্পর্শ করলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে দারুণ এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার মধ্য দিয়েই তিনি পৌঁছে যান ১২ হাজারের ঘরে। একই সঙ্গে রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন সেরা দশে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৩০ ম্যাচের ৪১৬ ইনিংস খেলে ডি ককের মোট রান দাঁড়িয়েছে ১২ হাজার ১১৩। তার ঠিক উপরে অবস্থান করছেন ভারতের রোহিত শর্মা—৪৬৩ ম্যাচের ৪৫০ ইনিংসে যার সংগ্রহ ১২ হাজার ২৪৮ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখনো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫৬২ রান। সেরা তিনে গেইলের পরের দুজন হলেন একই দেশের কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২ রান) ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪ হাজার ৪৪৯ রান)।

 

 

আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad