ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে আদায় হবে?

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৮:৪৯:৩২ পিএম

ধর্ম ডেস্ক : অনেকে জানতে চান, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে আদায় হবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো নারী যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রাখেন, তার দুই পদ্ধতি। এক. হয়ত পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে বন্ধ করে দিয়েছে। দুই. পিরিয়ড শুরু হওয়ার পর বন্ধ করেছে। যদি শুরু হওয়ার আগে বন্ধ করে তাহলে তার জন্য রোজা রাখতে হবে। কারণ এতে তার ওপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই। তাই তার জন্য রোজা রাখা আবশ্যক হবে।
 
আর যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা ৩ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। এর পর থেকে নামাজ পড়া ও রোজা রাখা আবশ্যক। (খোলাসাতুল ফাতাওয়া: ১/২৫১; হেদায়া: ১/৬২; ফাতাওয়ায়ে শামি: ১/৪৭৬) উল্লেখ্য, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখায় শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিত নয়। ইসলামি শরিয়তে পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে; তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত। 

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৮

▎সর্বশেষ

ad