ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

Ayesha Siddika | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৬ - ০২:০৯:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের আরবি সংস্করণ স্কাই নিউজ অ্যারাবিকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য।

ফিলিস্তিন এবং হামাসের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ অ্যারাবিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে নিজেদের কিছু অস্ত্র এবং গোপন সুড়ঙ্গ নেটওয়ার্কের মানচিত্র মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে গোষ্ঠীটি। তার পরিবর্তে মার্কিন কর্মকর্তারা গোষ্ঠীটির নেতাদের এই মর্মে নিশ্চয়তা দিয়েছেন যে হামাস গাজায় রাজনীতি করতে পারবে এবং গাজার প্রশাসন ও পুলিশ বিভাগে হামাসের কিছু নেতা-কর্মী-সমর্থককে অন্তর্ভুক্তও করা হবে।
তবে এক্ষেত্রে অবশ্যই সেসব নেতা-কর্মী-সমর্থককে ‘ইসরায়েলি-আমেরিকান সিকিউরিটি চেক’ পরীক্ষায় পাস করতে হবে। আর অস্ত্র সমর্পণের পর হামাসের যেসব নেতা-কর্মী গাজা ছেড়ে বাইরের কোনো দেশে যেতে ইচ্ছুক, বিদেশের মাটিতে তাদের কখনও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
তবে ইসরায়েলের এই আপত্তিকে আমলে নিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে হামাসের অস্ত্র সমর্পণ, গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠন এবং সেই সরকারকে নির্দেশনা প্রদান ও যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তদারক করতে ‘বোর্ড অব পিস’ নামের একটি পরিষদ গঠনের বিষয়ে উল্লেখ ছিল।

ইতোমধ্যে টেকনোক্র্যাট সরকার ও বোর্ড অব পিস গঠিত হয়েছে এবং আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু করেছে। এখন বাকি আছে কেবল হামাসের অস্ত্র সমর্পণের আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র : আরটি

আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad