ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক

superadmin | আপডেট: ২৭ মে ২০২৬ - ০৬:৩৫:০৮ পিএম

ডেস্কনিউজঃ লন্ডনের উত্তর-পশ্চিমে গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করছে। অনলাইন টেলিগ্রাফ এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের ওই ইহুদি সুপারমার্কেটের পেছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পেয়েছে। এরপর মোট ৫৬টি কল আসে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন, ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেখানকার দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তিনতলা একটি ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়েছে, যেখানে নিচতলায় দোকান এবং ওপরের তলায় অন্যান্য ব্যবহারের স্থান রয়েছে।

তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের বেশ কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

বিপুল/২৭.০৫.২০২৬/সন্ধ্যা ৬.৩১

▎সর্বশেষ

ad