ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৬ - ০১:২৪:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ঠিক দুই বছর পর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স।

মাসসেরা পুরস্কারের দৌড়ে স্টার্ক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে। গ্রিভস ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, আর ডাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেন ২৫ উইকেট।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন স্টার্ক। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যাবধানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে ৩১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন স্টার্ক।

এদিকে মাসসেরার পুরস্কার পেয়ে স্টার্ক বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়া সম্মানের। বিশেষ করে ঘরের মাঠে এমন একটি সফল অ্যাশেজ সিরিজের পর এই স্বীকৃতি পাওয়া আরও আনন্দের। নিজ দেশের দর্শকদের সামনে এমন ঐতিহ্যবাহী সিরিজ জয়ে ভূমিকা রাখতে পারা গর্বের।’

 

 

আয়শা/১৬ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad