ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক’—তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে শান্ত

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ১০:২২:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল। একজন বিসিবি পরিচালকের এমন মন্তব্যে হতাশ লোকাল ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন কোয়াব এক বিবৃতিতে এই বক্তব্যের নিন্দা জানিয়েছে। এবার এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে রাজশাহী ওয়ারিয়র্সের এ অধিনায়ক বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একজন সফল ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক সম্পর্কে এমন মন্তব্য করা মোটেও কাম্য নয়। প্রতিটি ক্রিকেটারই সম্মানের আশা করে। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তাদের কাছ থেকে আমরা সবসময় নিরাপত্তা ও সমর্থন আশা করি। ঘরের মানুষের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই কষ্টকর। একজন খেলোয়াড় হিসেবে আমি এটি কোনোভাবেই সমর্থন করি না।’
 
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন মেগা টুর্নামেন্টের আগে এসব ঘটনা খেলোয়াড়দের মনস্তত্বে প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘সত্যি বলতে, প্রভাব তো পরেই। আমরা যতই বলি পেশাদার ক্রিকেটার এবং আমাদের ওপর কোনো প্রভাব পড়ে না। আসলে বিষয়টি সহজ নয়। আমরা মাঠের বাইরেও অনেক কিছু চিন্তা করি। তবে একজন খেলোয়াড় হিসেবে আমাদের চেষ্টা থাকে এই বিষয়গুলোকে দূরে সরিয়ে রেখে দেশের জন্য সেরাটা দেওয়ার। বিশ্বকাপের আগে এ ধরনের পরিস্থিতি না হলেই ভালো হতো।’

মূলত, মোস্তাফিজের ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসিকে তারা জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য। যদি আইসিসি সেই সিদ্ধান্ত মেনে না নেয়, সেক্ষেত্রে বিশ্বকাপে না খেলা নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি তামিম ইকবাল মন্তব্য করেন, যেহেতু ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সেক্ষেত্রে বিসিবির উচিত একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া। তামিমের সেই মন্তব্যের প্রত্যুত্তরেই তাকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন বিসিবি পরিচালক।

 

আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad