ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ০৮:০১:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছেন সেমেনিও। এখন পর্যন্ত জালে দেখা পেয়েছেন ১০ বার, অ্যাসিস্ট করেছেন ৩টি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেমেনিওর রিলিজ ক্লজ ৬ কোটি ৫০ লাখ পাউন্ড পরিশোধ করেছে ম্যানচেস্টার সিটি।   

ডান প্রান্ত এবং বাঁ প্রান্ত— দুই প্রান্তের উইং দিয়ে খেলতে পারেন সেমেনিও। তাকে পেয়ে নিঃসন্দেহে আক্রমণে আরও শক্তি বাড়বে সিটির। ২১ ম‍্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে গার্দিওলার দল। এক বিবৃতিতে সিটিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন সেমেনিও। ‘পেপ গার্দিওলার কোচিংয়ে সিটিকে আমি এক দশক ধরে দেখছি। তারা প্রিমিয়ার লিগের প্রভাবশালী দল এবং চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপে অনেক কিছু অর্জন করেছে।’ 

তিনি বলেন, ‘তারা সর্বোচ্চ মানদণ্ড ঠিক করে দিয়েছে এবং এটা বিশ্বমানের খেলোয়াড়দের ক্লাব। বিশ্বমানের ফ‍্যাসিলিটিজ এবং পেপের মতো সেরা কোচ আছে এখানে। আমার অনেক উন্নতির সুযোগ রয়েছে। তাই এই ক্লাবে, ক্যারিয়ারের এই পর্যায়ে থাকা আমার জন‍্য যথাযথ। আমি নিশ্চিত, আমার সেরা ফুটবল এখনও আসতে বাকি।’ 

২০২৩ সালে বোর্নমাউথে যোগ দেন সেমেনিও। এর আগে চ্যাম্পিয়নশিপের দল ব্রিস্টল সিটির হয়ে ২১ গোল করেন তিনি। চলতি মৌসুমটাও দুর্দান্ত কাটছে সেমেনিওর। লিভারপুলের বিপক্ষে জোড়া গোল দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেন সেমেনিও। বোর্নমাউথের হয়ে শেষ ম‍্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে যোগ করা সময়ের গোলে দলকে এনে দিয়েছেন জয়। শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।

 

 

আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad