ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

khurshed | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৮:২৫ পিএম

ডেস্ক নিউজ : ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’এদিকে সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ বলছেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন।
সুরভীকে নিয়ে স্নিগ্ধ আরো বলেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে। এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ করেই থাকবে।

 

 

খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad