ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়াকে নিয়ে শফিক তুহিনের ‘আপসহীন নেত্রী’ ভাইরাল

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৪:০৯:২৫ পিএম

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন। বর্তমানে সামাজিক মাধ্যমে সেই গান ভাইরাল হয়েছে।

‘আপসহীন নেত্রী’ গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর তিনি নিজেই করেছেন। গানটির কথা ঠিক এমন— ‘আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।’ গত ৩০ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে গানটি প্রকাশ করেছেন শফিক তুহিন।

এ গানের বিষয়ে সংগীতশিল্পী বলেন, ‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। ম্যাডাম লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে গানটি শুনেছিলেন। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। 

শফিক তুহিন বলেন, কিন্তু এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তার চলে যাওয়ার দিনেই গানটি তাকে উৎসর্গ করে প্রকাশ করেছি।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০৯

▎সর্বশেষ

ad