ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পবিত্র নগরী মক্কায় পূর্ণিমা

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৪:০১:১৭ পিএম

বিনোদন ডেক্স : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়ানো সেই ছবিতে তার মেয়ে, স্বামী ও পরিবারকে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন— আলহামদুলিল্লাহ।

এর আগে মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গেছে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।

নতুন বছরের শুরুতেই পূর্ণিমার এ পোস্টের পরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা ছবির মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন। অনেক ভক্তই তার হজ কবুলের দোয়া করেছেন। নেটিজেনদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০১

 

▎সর্বশেষ

ad