ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সালমানের বাড়িতে বিয়ের উপলক্ষ্য

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০২:৪৮:১২ পিএম

বিনোদন ডেক্স : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সময় পার করছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের ৬০তম জন্মদিনটিও ভাইজান পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে উদযাপন করেছেন। কাজের ব্যস্ততাও কম নয়। সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিং।

নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার। বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান খান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সদ্যই ৬০ বছরে পা রেখেছেন বলিউড ভাইজান। জন্মদিনের জমকালো উদযাপনের রেশ কাটতে না কাটতেই এলো সেই খুশির খবর।

গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই অয়ন ও টিনার বাগদান সম্পন্ন হয়েছে। 

তাদের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরোনো প্রশ্ন জেগেছে—তবে কি ব্যাচেলরই থেকে যাবেন ভাইজান?

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:৪৮

 

▎সর্বশেষ

ad